কুমিল্লা–৪ আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির মুখ জসীম উদ্দিন, ট্রাক প্রতীকে ভোটের আহ্বান
কুমিল্লা – ৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী জনাব হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একজন তরুণ নেতা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের চেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়াই একজন প্রকৃত নেতার বৈশিষ্ট্য। আশা করি, জনাব হাসনাত আবদুল্লাহ গণঅধিকার পরিষদের জসীম উদ্দিনের সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। দুজনের জন্যই শুভকামনা রইল।
কুমিল্লা–৪ আসনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার গণঅধিকার পরিষদের নেতা জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। দেবিদ্বারের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনগণের প্রতি ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান রইল।




