সুবর্ণচরের চরবাটা বাজারে আগুনে ২৪ দোকান ভস্মীভূত—দুঃখ প্রকাশ ও সহায়তার আহ্বান
রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ ভুঁইয়ার হাট বাজারে অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে অটোরিকশার গ্যারেজ, ফলের দোকান, মুদি দোকান, গো-খাদ্যের আড়ত, ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই মর্মান্তিক ঘটনায় আমি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি। ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ও পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য।
পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।




