নোয়াখালীতে শীর্ষ নেতাদের সঙ্গে ছাত্রদল নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়








পবিত্র ঈদকে কেন্দ্র করে নোয়াখালীতে রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সফল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নোয়াখালীর বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ এবং নোয়াখালী বার কাউন্সিলের সভাপতি এবি এম জাকারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে মত বিনিময় করেন। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ভবিষ্যতে রাজনৈতিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


