হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ফয়সালের সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হওয়ার খবর আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে।
হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘন্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূল অভিযুক্ত কেউ গ্রেফতার হয়নি। কিন্তু এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র ।
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় ভারতে প্রধান দুই আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে। নির্বাচনী ইশতেহারেও বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদীর কবর জেয়ারত করেন এবং বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাদী হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা তাদের কাজের মাধ্যমেই প্রমাণিত হবে। আশাকরছি, বন্দী প্রত্যর্পণ চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারত এই অভিযুক্তদের প্রত্যর্পণ করবে। এক্ষেত্রে সরকার অবশ্যই জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে।
নিউজ ফিডে



