Eid gifts "among the underprivileged" through the efforts of Nasir Uddin Nasir, funded by Turkey.



নোয়াখালীর কৃতি সন্তান জনাব নাছির উদ্দীন মাছির মানবিক উদ্যোগ আবারও মানুষের মুখে হাসি ফুটিয়েছে। মানবতার প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি নিয়মিতভাবে নোয়াখালীসহ সদর–সুবর্ণচরের তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।
পবিত্র ঈদকে সামনে রেখে এবারও সেই ধারাবাহিকতায় নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের বার্তা পৌঁছে দিয়েছে।
নোয়াখালীর এই তরুণ নেতৃত্ব বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় পর্যায়ে ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি সুযোগ পেলেই নোয়াখালী–০৪ আসন তথা সদর–সুবর্ণচরের মানুষের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
স্থানীয় মানুষের প্রত্যাশা—মানবিকতা, নেতৃত্বগুণ ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাবেন।



