Humble tribute on the great Independence Day of March 26th
২৬ মার্চ, আমাদের গৌরবের দিন—মহান স্বাধীনতা দিবস। এই দিনে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার অমর সূচনা লাভ করে। স্বাধীনতার এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের।
তাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মদানেই আজ আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই দিনটি আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস, যা আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ করে।
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।



